admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫০ অপরাহ্ণ
আজ ২১ সেপ্টেম্বের ঠাকুরগাঁও সেনুয়া নদীর পাড় থেকে বালু কেটে পাড় ক্ষতিগ্রস্থ করে উত্তোলন করার সময় গোয়ালপাড়া নিবাসী মোঃ ইউনুস আলী পিতা মৃত আব্দুল জব্বারকে ট্রাক্টর বালুসহ আটক করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। সেখানে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্যার সহ আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করছিলেন।
নদীর পাড় থেকে অবৈধভাবে বালু কেটে উত্তোলন করতে দেখে তাকে তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশ ফোর্স সহ সেখানে আটক করেন। তাকে তিনি ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।স্থানীয় জনসাধারণ এসময় উপজেলা নির্বাহী অফিসারকে জানান তিনি অনেকদিন ধরেই পাড় কেটে বালু তুলে নিয়ে যাচ্ছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।