admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের মামলায় বিএনপির চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের কারাগারে পাঠান।
গ্রেফতাররা হলেন বিএনপি কর্মী আবদুল কাদের (৬২), মোশারুল ইসলাম (৫১), আজহারুল ইসলাম (৪১) ও আনোয়ার হোসেন (৪৫)। এর আগে বুধবার রাতে রুহিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম জেলা যুবদলের সভাপতি আবু নূর চৌধুরীসহ ৩১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ে আরো ১০০ থেকে ১২০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।