admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২১ ১:৩৫ অপরাহ্ণ
মোঃ হুমায়ুন কবির রেজা, স্টাফ রির্পোটারঃ আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দনগর পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনে লিচু বাগানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় বাংলা মদ সেবনের সময় হাতে নাতে ধরা পড়েন।
১। মোঃ বাবু (৩৫) পিতা-মৃত আব্দুল মান্নান গ্রাম কলেজপাড়া পৌরসভা ঠাকুরগাঁও ঘটনার স্থান গোবিন্দ নগর পরিষদপাড়া, ঠাকুরগাঁও।
২। টিংকু সেন গুপ্ত (৬০) পিতা মৃত সৈলেস সেনগুপ্ত গ্রাম সেনুয়াপাড়া, ঠাকুরগাঁও পৌরসভা। ৩। মোঃ আব্দুল হাই (৭২)পিতা মৃত শাফী মুহাম্মদ গ্রাম গোয়ালপাড়া ঠাকুরগাঁও পৌরসভা। তাদের কাছ থেকে ২ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
সেখানে প্রায়ই বাংলা মদ সেবন করা হয়,তারা আজ মদ সেবনকালে স্থানীয় একজন তা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, তাদের হাতে নাতে আটক করা হয়। তারা দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।উদ্ধারকৃত বাংলা মদ জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।