admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৪:৩৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন এর মাস্ক পড়ার সচেতনতা বৃদ্ধি ও ভ্রাম্যমাণ অভিযান। করোনাকালীন সময়ে বাইরে মাস্ক ছাড়া বের হওয়া কিংবা কাজ করা নিজের ও অন্যের জন্য বিপদের কারণ বয়ে নিয়ে আসতে পারে জীবনের ঝুকি তাই মাস্ক ছাড়া বাইরে বের না হলে এখন শাস্তিযোগ্য অপরাধ হয়ে দাড়িয়েছে। আজ ১৪ জুন উপজেলা নির্বাহী অফিসার মি. আব্দুল্লাহ-আল-মামুন ত্রান বিতরণে আউলিয়াপুর যাওয়ার পথে রাস্তার পাশে কর্মরত দিনমজুরদের মাস্ক ছাড়া বাইরে কাজ করার স্বাস্থ্য ঝুঁকি সম্বন্ধে বলেন এবং তাদের নিজে মাস্ক বিতরণ করেন।

তাই আমারা যারা নিজেরা মাস্ক পড়ে বের হই,রাস্তায় মাস্ক ছাড়া ব্যাক্তিদের মাস্ক পড়ার জন্য যদি একটু উদ্বুদ্ধ করি বা তাগাদা দেই তাহলে মাস্ক পড়ার সচেতনতা সবার মাঝে ছড়িয়ে পড়বে।মনে রাখতে হবে, করোনা প্রতিরোধে মাস্ক পরিধান প্রাথমিক প্রতিরোধ শর্ত।