admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ মে, ২০২১ ৪:০৩ অপরাহ্ণ
মো:হুমায়ুন কবির রেজা, ষ্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়নে অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে এ সহয়তা প্রদান করা হয়। সালনন্দর ইউনিয়ন এলাকার এসব অসহায় দরিদ্রদের প্রত্যেককে ৪৫০ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।
রবিবার সকাল ১০ টার সময় সালন্দরন ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের ১৮৯০ জনকে ৪৫০ টাকা করে মোট ৮৫০৫০০ টাকা বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে লাইন দিয়ে সকলকে এ অর্থ বিতরণ করে। সালন্দর ৫ নং দিঘিরপাড় ওয়ার্ডের আছিয়া বেগম বলেন, করোনার সময় আমাদের কোন কাজ নেই। আমি একটি বাড়িতে কাজ করতাম তারাও এখন কাজে নিচ্ছে না। তাছাড়া বয়সও হয়েছে অনেক। এই টাকা দিয়ে নাতি নাতনিদের নিয়ে চিনি সেমাই কিনে খাওয়াব। ৬ নং ভবারবেড় ওয়ার্ডের নবীছন টাকা পেয়ে হাসি মুখে বলেন ঈদ এসেছে কোন কাজ নেই। খুব কস্টে দিনযাপন করছি। যা পেয়েছি তাতে কিছু উপকার হলো।
৭ নং ওয়ার্ড রমজান আলী(বুলেট) মেম্বার বলেন, প্রতিটি ওয়ার্ডে যাচাই বাছাই করে যারা খুবই অসহায় তাদের মাঝে প্রধান মন্ত্রীর দেওয়া নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১২ নং সালন্দর ইউনিয়ন এর চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল। সালন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক দায়মুল ইসলাম (জনি) টেক অফিসার মোঃ নজরুল ইসলাম, সকল ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যা,ইউপি মোঃ আনাোয়ারুল ইসলাম সচিপ সহ নেতা কর্মিরা।