admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০১৯ ১০:৫৮ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলায় কালীবাড়ি এলাকায় এবং রোড এলাকায় অনুমোদনহীন ভাবে ব্যাংক ও সমবায় কার্যক্রম চালানোর অভিযোগে স্মল ট্রেডার্স কোয়াপারেটিভ ব্যাংক লিঃ এর ২টি শাখার কার্যক্রম বন্ধ করে সীলগালা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। প্রতিষ্ঠানটি ৫/৬ মাস ধরে শাখা খুলে গ্রাহক ও বিনিয়োগকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ঋণ প্রদান করছে।জেলা সমবায় অধিদপ্তরের ও উপজেলা সমবায় অধিদপ্তরের অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের ধারাবাহিকতায় এখানে বন্ধ করা হয়।

প্রতিষ্ঠানটির শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলায় কার্যক্রম চালানোর অনুমতি থাকলেও দেশের বিভিন্ন উপজেলায় অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে এসংক্রান্ত সরকারী নির্দেশনা আসায় সমবায় অধিদপ্তরের সহযোগিতায় এ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার শাখা দুটির ব্যবস্থাপকের মুচলেকা নেন এবং গ্রাহকদের টাকা ফেরত প্রদানের জন্য নির্দেশনা দেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||