admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০১৯ ১১:৪৫ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মার্কেট এলাকায় অবস্থিত কোচিং সেন্টারগুলোতে অভিযান (গোপন সংবাদের ভিত্তিতে) মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

এসময় তিনি কনফিডেন্স কোচিং সেন্টারে ছাত্রদের কোচিংরত অবস্থায় সেন্টারের পরিচালক জনাব আশরাফ আলীকে আটক করেন এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।তাছাড়া ক্রিয়েটিভ কোচিং সেন্টারে অভিযান চালানোর আগেই টের পেয়ে পরিচালক ও শিক্ষক পালিয়ে যায়।এসময় উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় জনসাধারণকে জেএসসি ও আসন্ন পিএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার চালানো অবৈধ সে বিষয়টি অবগত করেন এবং ক্রিয়েটিভ কোচিং সেন্টারে তালা লাগান।