admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুন, ২০২০ ৭:০৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাও ইউনিয়নের করোনা আক্রান্তের ১টি বাড়ি আর মুসলিমনগরে ১টি বাসা লকডাউন। ২জুন ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাও ইউনিয়নের করোনা আক্রান্তের ১টি বাড়ি ও পৌরসভার মুসলিমনগরে ১টি পরিবারের ৪ জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় ১টি বাসা সদর উপজেলা নির্বাহী অফিসার লকডাউন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের উপস্থিতিতে লাল পতাকা লাগান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও মেম্বার। এ সময় করোনা আক্রান্তদের সাথে নিজে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার, এ সময় প্রশাসন তাদের পাশে আছেন বলেন এবং সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দে। সে সাথে আশে পাশে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানান সদর উপজেলা নির্বাহী অফিসার।