admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০১৯ ৭:১৫ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার গোবিন্দনগর খ্রিস্টানপাড়ায় দেশীয় চোলাই মদ বিক্রির খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।এসময় দেশী চোলাই মদ বিক্রেতা পিতর মিঞ্জ (৩৭) পিতা মৃত স্যামুয়েল মিনজকে আটক করা হয়।

এসময় তার বাসার টিউবওয়েল পাড় হতে ১টি ব্যগে বিক্রির জন্য ১০টি ছোট বোতল পূর্ণ চোলাই মদ উদ্ধার করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মাদক বিক্রির দায়ে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।এরপর চোলাই মদসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।