admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ হঠাৎ বৃদ্ধি পাওয়াই সারাদেশে সাতদিনের লকডাউন কঠোর বিধিনিষেধ। লকডাউনের আজ ষষ্ঠদিনে ঠাকুরগাঁও শহরে ঢিলেঢালা ভাবেই পার হচ্ছে সাত দিনের লকডাউনের কঠোর বিধিনিষেধ ষষ্ঠ দিন।

করোনা সংক্রমন ঠেকাতে ঠাকুরগাঁও শহরের পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসানো হলেও সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে। সকাল থেকে রাত পযন্ত শহরে চলছে অটোরিকশা, মোটরসাইকেল, ব্যাটারিচালিত ভ্যান, পাওয়ার ট্রলি সহ সব ধরনের যানবাহন। শহরের কালি বাড়ি আড়ৎ ও রোড কাঁচা বাজার সহ দোকানপাট গুলোতে মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। দোকানপাট গুলোতে মানুষের সামাজিক দুরত্বের কনো বালাই নেই।
বাজারে আসা অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই।মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে কেউ বলে পকেটে আছে কেউ বলে বেশি ভিড় হলে পড়বো আবার কেউ বলে পুলিশের ভয়ে আর জরিমানার ভয়ে পড়েন।সকাল থেকে দুপুর ১২ টা পযন্ত শহরের বিভিন্ন সড়কে যানচলাচল ও মানুষের চলাচল দেখা গেছে চোখে পড়ার মত। মোড়ে মোড়ে যানবাহন থামিয়ে জিজ্ঞেসাবাদ করতে দেখা গেছে পুলিশের।
তবে স্বাস্থ্যবিধি মানতে ও লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে,পুলিশ, সেনাবাহিনী,বিজিবিও প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন নিবাহী ম্যাজিষ্ট্রেটরা।