হোম
অপরাধ

ঠাকুরগাঁও লুটপাটের প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠীর চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২০ ১১:৪০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও-দুর্নীতির বিরুদ্ধে মানব্বন্ধন-উদীচী শিল্পী

ফাইল ছবি

সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে অস্বচ্ছল সংস্কৃতিসেবী ও প্রতিষ্ঠানের জন্য বাৎসরিক বরাদ্দে অনিয়মের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও’য়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও সংগঠকবৃন্দ। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অস্বচ্ছল সংস্কৃতিসেবী ও প্রতিষ্ঠানের নামে বরাদ্দের টাকা লুটপাটের প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তাসহ জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা সদরে একযোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংস্কৃতিসেবীরা বরাদ্দের তালিকা সংশোধন করে প্রকৃত অসচ্ছল শিল্পী ও সংগঠনের নামে এই ভাতা বরাদ্দের দাবি জানান। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। ঠাকুরগাঁও শহরে অনুষ্ঠিত সমাবেশে উদীচী জেলা সংসদের সভাপতি সেতারা বেগম, শাহী বাউল গোষ্ঠীর হানিস মিয়া, নিক্কণ সংগীত বিদ্যালয়ের রাজন ঠাকুর, নৃগোষ্ঠী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ডমিনিগ তিগ্যা, উদীচী জেলা সংসদের সহসভাপতি অমল কুমার টিক্কু, আহমেদ রাজু, সদস্য সুচরিতা সেনগুপ্ত প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঠাকুরগাঁও’য়ের সংগীত শিল্পী লোকমান হাকিম খাঁ ও ছবি সেনগুপ্ত সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া ভাতা পেতেন। বছর পাঁচেক আগে লোকমান হাকিম ও তিন বছর আগে ছবি সেনগুপ্ত মারা যান। মারা যাওয়ার পরও তাদের নামে অস্বচ্ছল সংস্কৃতিসেবীর ভাতা উত্তোলন করা হয়েছে। মৃত ব্যক্তির নামে এই ভাতা কারা উত্তোলন করছে তা খতিয়ে দেখার দাবি জানান বক্তারা। বাউল হানিস মিয়া বলেন, আমরা গরিব বাউল গান গেয়ে কায়ক্লেশে সংসার চালালেও কখনোই সরকারি কোনো ভাতা বা অনুদান পাইনি। করোনাকালে শিল্পীদের সরকারি যে অনুদান দেওয়া হয়েছে, সেটাও ভাগ্যে জোটেনি। এই অভাগাদের জন্য বরাদ্দকৃত অর্থ চলে গেছে সচ্ছল ও অশিল্পীদের পকেটে। অমল কুমার টিক্কু বলেন, তালিকায় সচ্ছল ও সংস্কৃতিসেবী নয় এমন ব্যক্তিও ভাতা নিচ্ছেন, কিন্তু প্রকৃত অসচ্ছল শিল্পীরা এই ভাতা থেকে বরাবর বঞ্চিত হচ্ছেন। বরাদ্দের তালিকা সংশোধন করে প্রকৃত অসচ্ছল শিল্পী ও সংগঠনের নামে বরাদ্দের দাবি জানাই।

পরে সেতারা বেগম অসচ্ছল সংস্কৃতিসেবী ও সংগঠনের সরকারি ভাতা-অনুদান বাড়াতে হবে, তালিকা থেকে সচ্ছল ও ভুয়া শিল্পীদের নাম বাদ দিতে হবে, মৃত ব্যক্তিদের নামে বরাদ্দের টাকা উত্তোলনকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, ভাতা অসচ্ছল সংস্কৃতিসেবীর নিজস্ব ব্যাংক হিসেবে জমা দিতে হবে, সংস্কৃতিসেবী ডাটাবেজ তৈরি করে তাদের মধ্য থেকে অনুদান দেওয়ার দাবিসহ শিল্পীদের ৭ দফা দাবি তুলে ধরেন তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 1 day আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক