admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
মোঃশামিম হোসেন রুহিয়া থানা, ঠাকুরগাঁও প্রতিনিধি- ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানগর ইউনিয়নের ৩ সন্তানের জননী ইঁদুর মারা টেবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে ১৭ই জুন (বৃহস্পতিবার) সকাল ৯ টার সময়
সরজমিনে জানা যায়, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানগর ইউনিয়নের ডিলার পাড়া গ্রামের আমিনুল এর স্ত্রী তিন সন্তানের জননী জুলেখা বেগম(৩২)নিজ সোবার ঘরে গ্যাস টেবলেট খায়। মুমূর্ষু অবস্থায় তাকে তার পরিবার আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসী থেকে জানা যায় তাদের পারিবারিক ঝগড়া লেগেই থাকতো এবং তার স্বামী আমিরুল বাড়ি থেকে পালিয়ে আআত্মগোপন করেছে। ইউপি চেয়ারম্যান জানান,আমিরুল উনাকে বিয়ে করার পর আরেকটা বিয়ে করেছে তাই তাদের ঝগড়া লেগেই থাকতো। এর জের ধরে সে আত্মহত্যা করেছে।