admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২০ ৯:৩৮ অপরাহ্ণ
মোঃপজিরুল ইসলাম ঠাকুরগাঁও, প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৪/০৯/২০২০ তারিখ রাত্রী অনুমান ৩ টায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া রাণীশংকৈল থানাধীন ভান্ডারা (চাঁদনী, ৩নং ওয়ার্ড রাণীশংকৈল পৌরসভা) গ্রামস্থ মোঃ মাহবুব আলম (৩৫), পিতা-মোঃ জসির উদ্দীন এর বসতবাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। শ্রী সুবাশ চন্দ্র শীল (৪৫), পিতা-শ্রী খপি লাল চন্দ্র, নাগরভিটা, থানা-বালিয়াডাঙ্গী।
২। মোঃ খাদেমুল ইসলাম (২৭), পিতা-মোঃ আব্দুল খালেক, পাঁচঘড়িয়া (বনবাড়ী), থানা-হরিপুর, উভয় জেলা-ঠাকুরগাঁও ৩। ড্রাইভার মোঃ বিপ্লব হোসেন সোহেল (৩৫), পিতা-মৃত সিরাজুল ইসলাম, গোবিন্দনগর (রেল গেইট সংলগ্ন), থানা-কাউনিয়া, জেলা-রংপুর, বর্তমান ঠিকানা শ্বশুর মৃত হাফিজুর রহমান, শ্বাশুরী মোছাঃ অজিফা খাতুন, হরিহরপুর, থানা ও জেলা-ঠাকুরগাঁও ৪। মোঃ রিপন হোসেন(২০), পিতা-মোঃ শাহজাহান আলী, বামনকুমার (ফকিরপাড়া), থানা-আটয়ারী, জেলা-পঞ্চগড়, বর্তমান সাং-আকচা শামসনগর, থানা ও জেলা-ঠাকুরগাঁওদেরকে একটি পিক-আপ এর মধ্যে চোরাই ০৩টি গরুসহ হাতে নাতে আটক করা হয়। এই সংক্রান্তে রাণীশংকৈল থানার মামলা নং-১৯, তারিখ-২৪/০৯/২০২০খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮০/৪১১/৪১৩ পিসি রুজু করা হইয়াছে।