admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
মোঃ দুলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন পুরাতন জেএমবি-এর ইছাবা (সামরিক) বিভাগের ০২(দুই) জঙ্গি সদস্য আগ্নেয়াস্ত্র ও জিহাদী বইসহ গ্রেফতার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনাব এস এম জাহিদ ইকবাল, অফিসার ইনচার্জ, রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁও এর নেতৃত্ত্বে ১। এসআই/মোঃ খাজিম উদ্দীন, ২। এসআই/মোঃ মমিনুল ইসলাম ৩। এসআই/প্রদিপ চন্দ্র মহন্ত ৪। এএসআই/মোঃ মিজানুর রহমান ৫। এএসআই/মোঃ শাহাদত জামান ৬। কং/৬২৬ মোঃ ইদ্রিস আলী, ৭। কং/২৩১ নুর মোহাম্মদ ৮। কং/১১০ মোঃ আতোয়ারুল হক ৯। কং/২১১ মোঃ মোজাম্মেল হক ১০। কং/১৫৫ মোঃ নাজমুল হক, ১১। কং/৮০৭ মোঃ আরিফুল ইসলাম, ১২। কং/৩৭৬ মোঃ তোফাজ্জল গন রাণীশংকৈল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আসামী ১। মোঃ এমদাদুল হক (৩১) ২। মোঃ শহিদুল ইসলাম (২৫) উভয়ের পিতা- মোঃ আজাহার আলী , মাতা-মোছাঃ আমেলা বেগম, সাং-চেংমারী (সম্পদবাড়ী ) থানা- রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও’দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজতে থাকা ০১। জিহাদি বই ০৫টি, ০২। ০২টি মোবাইল সেট, ০৩। পিস্তল ০২টি, ০৪। একটি একনলা বন্দুক ০৪। ম্যাগজিন ০৩টি, ০৫। ০৫ (পাঁচ) রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বর্ণিত বিষয়ে রাণীশংকৈল থানায় ০২টি মামলা রুজু করা হইয়াছে। যাহা ১। রাণীশংকৈল থানার মামলা নং-১৬, তারিখ-১৭/০৩/২০২১খ্রিঃ, ধারা-২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধনী/২০১৩) এর ৬(৩)/৮/৯(৩)/১০/১২/১৩ এবং ২। রাণীশংকৈল থানার মামলা নং-১৭, তারিখ-১৭/০৩/২০২১খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ।