হোম
অপরাধ

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে নিজ গুদামে টিসিবির পণ্য রাখার দায়ে ডিলারকে ১ মাসের সাজা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিৎ সরকার রনি, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে নিজ গুদামঘরে টিসিবি পণ্য রাখার দায়ে টিসিবির ডিলারকে আটক করে ১ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০শে জুলাই) রাত সাড়ে ১০ টার সময় স্থানীয় সাংবাদিকদের সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলতলী বাজারের একটি গুদামঘরে অভিযান চালিয়ে টিসিবি পণ্য উদ্ধার করে উপজেলা প্রশাসন এবং রাত সাড়ে ১২ টার সময় ভ্রাম্যমাণ আদালতে টিসিবির ডিলারকে সাজা দেয়।

উপজেলার বোয়ালধার গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে একরামুল হক (৪০) কে অবৈধভাবে নিজ গুদামে টিসিবির পণ্য রাখার দায়ে ১ মাসের সাজা দেয় উপজেলা ভূমি কর্মকর্তা।

ডিলার একরামুল হক জানান, আমি আমার গুদামঘর বোয়ালধার গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুদ রানাকে ভাড়া দিয়েছি।গুদামে টিসিবির পণ্য আছে সে বিষয়ে আমি জানিনা। সাংবাদিকরা তাঁর কাছে গুদামঘর ভাড়ার প্রমাণপত্র দেখতে চাইলে সে প্রমাণ দেখাতে ব্যর্থ হয়।

স্থানীয়রা জানান, যখন থেকে টিসিবির পণ্য দিচ্ছে তখন থেকেই একরামুল ও মাসুদ দুজনে মিলে প্রত্যেক ইউনিয়ন থেকে গাড়িতে করে টিসিবির মাল নিয়ে আসে গুদামঘরে মজুদ রাখে এবং পরে বিভিন্ন বাজারের দোকানদারদের কাছে এগুলো বিক্রি করে।অসহায়দের টিসিবি পণ্য এভাবে মেরে খাচ্ছে এরা। আমরা একরামুল ও মাসুদ সহ তাঁদের সাথে জড়িত সকলের সর্ব্বোচ্চ শাস্তি ও ডিলারশিপ বাতিলের দাবী জানাচ্ছি।

স্থানীয় সাংবাদিকরা জানান, একরামুল ও মাসুদ রানা দুজনে মিলে ডিলারদের কাছে অর্থের বিনিময়ে অবৈধভাবে প্রায় ২০০ জন ভুক্তভোগীর কার্ড হাতিয়ে নিয়ে টিসিবির পণ্য উত্তোলন করে, পরে তাঁরা সেটা বিক্রি করে বলে আমরা জানতে পারি। আজ রাতে তাঁদের গুদামঘরে টিসিবির পণ্য নিয়ে আসে রাখলে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং উপজেলা প্রশাসন কে জানায়।

তাঁরা আরও বলেন, একরামুল হক একজন টিসিবির ডিলার, তবুও সে প্রত্যেক ইউনিয়নে সিন্ডিকেট তৈরি করে তাঁর সহযোগী মাসুদ রানাকে নিয়ে অবৈধভাবে অসহায় মানুষদের পণ্যে ভাগ বসায়। আমরা তাঁর ডিলারশিপ বাতিলসহ তাঁর সাথে যারা জড়িত তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার অনুরোধ জানাচ্ছি।

উপজেলা ভূমি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, তাঁর গুদাম ঘরে প্রায় ৫০০ লিটারের উপরের তেল, ৫০০ কেজির উপরে চাল ও সাড়ে ৩০০ কেজির উপরে মশুর ডাল উদ্ধার করি। অপরাধী তাঁর অপরাধ শিকার করায় তাঁকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ মাসের সাজা দিয়েছি। সাংবাদিকরা তাঁর সহযোগী মাসুদ রানার বিরুদ্ধে কি ব্যবস্থা নিবেন জানতে চাইলে তিনি বলেন, সে পলাতক থাকলেও তাঁকে খুজে বের করে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা কাওসার বলেন, স্থানীয় সাংবাদিকদের সংবাদের ভিত্তিতে একরামুলের গুদামঘরে অভিযান চালিয়ে টিসিবির পণ্য উদ্ধার করি।টিসিবির বিষয়ে আমরা কাউকে ছাড় দিব না। তাঁর মাল জব্দ করে আমরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিব। তাঁর নিজের অপরাধ স্বীকার করায় তাঁকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সাজা দেওয়া হয়েছে। জনগণের স্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক