admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২০ ১০:৩০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ৯ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের ৩০০ জন দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম এবং উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
শীতের এই সময় মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় হতে বরাদ্দকৃত কম্বল সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে।