admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে অসহায় দুস্থ রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবকলীগ। আজ শনিবার ৮ এপ্রিল ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহা অ্যাপোলো, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু সাঈদ রতন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল ওয়াহু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাশ,সহ সভাপতি আবু হাসনাত মোঃ মশিউর রহমান রুমন, সা: সম্পাদক মেহেদী হাসান রনি দপ্তর সম্পাদক অভিজিৎ রায় সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু মুক্তিযুদ্ধের ইতিহাস স্মৃতিচারণ করে বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর প্রতি জাতির রক্তঋণ শোধ করতে হলে রাজনীতি, সমাজ, সংস্কৃতি ও শিক্ষাসহ সব ক্ষেত্রে তার দর্শন বাস্তবায়ন করতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা সাহেব অ্যাপোলো বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সেবার ব্রত নিয়ে নিরবচ্ছিন্ন ভাবে মানুষের সেবায় নিয়োজিত আছে। মানবতার ভ্যানযোগে শ্রমজীবী ও অসহায় কর্মহীন মানুষের মধ্যে শুধু ইফতার বিতরণ নয় সুখে দুঃখে তাদের পাশে থাকার আহ্বান জানান সকল নেতা কর্মীদের।