admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
হুমায়ুন কবির রেজা, স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁওঃ সোমবার বিকেল ৪ টায় ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নে শ্যামপুর গ্রামে লিচু গাছে ঝুলন্ত থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে। ওই নিহত যুবকের নাম অচিন্ত চন্দ্র রায় (২২) বলে জানা গেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
সংবাদ গ্রহণ পযর্ন্ত মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় জানান লাশ উদ্ধার করা হয়েছে এবং রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্তে সঠিক কারণ জানাযাবে।