admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
মোঃ শামীম হুসেন, ঠাকুরগাঁও রুহিয়া প্রধিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নং রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যু এলাকার কাঁচা বাজার ও মাছের বাজারে কেউ মানছেনা স্বাস্থ্যবিধি। নিরাপদ দুরত্ব মানছে না ক্রেতা সাধারণ চলাচল ও কেনাকাটা করতে দেখা যায় সামাজিক দুরুত্ব ছাড়াই বেশির ভাগ মানুষ মাস্ক পড়েনি।
এতে সাধারণ মানুষের মাঝে করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি বাড়ছে। প্রতিদিনই ঠাকুরগাঁও করোনা সংক্রমণ হার ও করোনায় মুত্যর সংখ্যা বাড়ছে।তাগপড়েও মানুষের মাঝে করোনা সংক্রান্ত কোন ধরনের ভয়ভীতি দেখা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে বাংলাদেশে করোনা নামে কোন কিছু নেই, স্বাভাবিক সময়ের মত মানুষ চলাচল করছে পল্লীবিদ্যু বাজারে, রাস্তাঘাটে মানুষের পদচারনা রীতিমতো ছিলো চোখে পড়ার মত একজন ক্রেতা বলছেন প্রয়োজনীয় জিনিষপএ কিনতে তাদের বাজারে আসতে হচ্ছে।
গত কয়েক দিনের চেয়ে বাজারে ৫ জুলাই আজকে বাজারে সবচেয়ে বেশি ক্রেতাদের চাপ দেখা গেছে। কেউ কেউ স্বাস্থ্যবিধি
মানছে না সামাজিক দুরুত্বের বালাই নেই, কিছু সংখ্যক মানুষ মাস্ক পড়লেও অনেকেই মাস্ক ছাড়া বাজারে এসেছেন। সচেতন মহল প্রশাসনের নজর দারি বাড়ানোর কথা বলেছেন।