admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২০ ৩:৪২ অপরাহ্ণ
সোহরাব হোসেন, ঠাকুরগাঁও নেকমরদ প্রতিনিধিঃ গত ৮ এপ্রিল বিকেল ৫টায় সময় মাদ্রাসা ছাত্র মোঃ শামিমকে গলাটিপে হত্যা করে বাড়ীর ১৫০ গজ দুরে ভুট্রা ক্ষেতে মাটি চাপা দিয়ে রাখে হাসান (১৯) জানা যায় মোঃ হাসান (১৯) পিতা- মৃত. নুর মোহাম্মদ গ্রাম ২ নং নেকমরদ পারকুন্ডা ( দিঘিয়া ) শামিমের বাবার টাকা চুরি করে এবং স্বীকারও করে। ঘটনার দিন চুরির টাকা ফেরৎ দেওয়ার কথা ছিল।
হাসান ও শামীমের বাড়ী পাশাপাশি হওয়ায় হাসান শামীমকে টাকা ফেরৎ দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী ভুট্রা ক্ষেতে ডেকে নিয়ে যায়। সন্ধায় শামীমের বাবা শামসুল হক (৫০) এবং ছোট ভাই শামীমকে খুজতে বের হন, তাকে খুজে পাওয়া না গেলে হাসানকে জিজ্ঞাসাবাদ করেন যে শামীম কোথায়। হাসান জানায় আমি জানিনা। হাসানের চেহারা দেখে শামীমের বাবার সন্দেহ হয়, এবং তাৎক্ষনিক ভাবে বাড়ীর পশ্চিম পার্শ্বে ভুট্রা ক্ষেতে খোজাখুজি শুরু করলে এক জায়গায় ক্ষেত ভাঙ্গা দেখা যায়। সেখানে গিয়ে দেখে মাটি খুড়ে কিছু চাপা দেওয়ার মতো মনে হচ্ছে তখন তারা মাটি খুড়ে দেখে শামীমের লাশ।
লাশ দেখে শামীমের বাবা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলে সে নিজেই শামীমকে গলাটিপে হত্যা করে ভুট্রা ক্ষেতে লাশ পুতে রাখে।। মৃতঃ শামীম ঢাকা তেতুল ঝড়া ইউসুফিয়া ভবানীয়া মাদ্রাসার ছাত্র ছিল। গত ২০ মার্চ বাড়ীতে আসে। আজ ৯ এপ্রিল ময়না তদন্তের জন্য শামীমের লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালে প্রেরণ করেন রানীশংকৈল থানা পুলিশ।