admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২০ ৮:০২ অপরাহ্ণ
ঠাকুরগাঁও আজ ডিসি পার্কে উপজেলার ২৩৮জন কর্মহীন হয়ে পড়া নরসুন্দরদের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন। লকডাউন খুলে গেলেও সেলুনে চুল কাটার ক্ষেত্রে নিরুৎসাহিত করায় তারা কর্মহীন হয়ে পড়েছে। আজ উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে বড়গাও, আকচা ও রাজাগাও ইউনিয়নের ৬০টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত আজ ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীর বাজার এলাকা ও সালন্দর ইউনিয়নের চৌধুরীহাটে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরিধান করায় ২ জনকে ৫ শত করে ১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি বাইরে মাস্ক ছাড়া বের না হতে স্থানীয় জনসাধারণকে সর্তক করেন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।