admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২০ ১০:২৮ পূর্বাহ্ণ
মো পজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও’য়ে উপজেলায় মোবাইলে চলছে জমজমাট লুডু জুয়া। এতে করে বিপথগামী হচ্ছে ছাত্র ও যুবসমাজ সহ নানা পেশার মানুষ। কম সময়ে মোবাইলে লুডু জুয়া জনপ্রিয়তা লাভ করেছে। জেলার ও উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর অঞ্চলে এ জুয়ার ভয়াবহ বিস্তার ঘটেছে বলে প্রমাণ পাওয়া গেছে।
ঠাকুরগাঁও থানার পুলিশ অফিসার জানান, জুয়া খেলা অপরাধ। মোবাইল জুয়াড়ুদের শনাক্ত করা কঠিন। সচেতনতা বাড়াতে হবে। অবিভাবকদের নজরদারির প্রয়োজন। এটি বন্ধের জন্য প্রশাসনকে সহায়তার আহবান জানিয়েছেন মোঃ পজিরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলা বাসির পক্ষথেকে।