admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ৮:১১ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আগামী ৭দিনের বিধি নিষেধ আরোপ করা হয়েছে। আগামী ১৭ জুন ২০২১ হতে ২৩ জুন ২০২১ পর্যন্ত নিম্নবর্ণিত বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সবাইকে মেনে চলার অনুরোধ করা হলো।
সমগ্র ঠাকুরগাঁওয়ে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারিঃ

১-জেলার সকল গরুর হাট-বাজার ১ সপ্তাহ বন্ধ থাকবে।
২-সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।
৩- হোটেল রেস্তোরা সমূহে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র পার্শেল ও অনলাইনে ক্রয়বিক্রয় করতে পারবে। কোনভাবেই কোন ব্যক্তি হোটেল রেস্তোরায় বসে খাবার খাবার খেতে পারবেনা।
৪-সকল প্রকার গনপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। চালক সহ যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।
৫-বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টার, কোচিং সেন্টার সম্পুর্নভাবে বন্ধ থাকবে।
৬-কাঁচাবাজার ও মাছবাজারে কঠোরভাবে সাস্হ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করতে হবে।
৭-বিকাল ৫টা থেকে সকাল ১০ টা পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে শুধু জরুরী সেবা খোলা থাকবে।
৮-করোনার বিধি নিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্থির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
৯-সীমান্ত এলাকায় বিজিবি’র সহযোগিতায় জনসাধারণকে নিয়ে কমিটি গঠন করা হবে, যাতে করে অন্য কোন দেশের লোকজন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
১০-অকারনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ভীড় জমালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বৃহস্পতিবার থেকে ঠাকুরগাঁও জেলায় এই কঠোর বিধিনিষেধ ৭ দিনের জন্য কার্যকর করা হবে। মন্ত্রীপরিষদ বিভাগ ও সরকার কর্তক ইতোপূর্বে জারীকৃত অন্যান্য বিধিআরোপ যথারীতি বলবৎ থাকবে।