admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২২ ৮:২৮ পূর্বাহ্ণ
মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাংগীপাড়া গ্রামের বয়স্ক ভাতা ভোগী মোছাঃ মাইমুনা বেগমের পক্ষে তার স্বামী মোঃ ইব্রাহীম, সাংঃ পতনডোবা, ওয়ার্ড নং ০৬ প্রতারণার শিকার হয়েছেন এই মর্মে তিনি উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি অভিযোগে উল্লেখ করেন, মোঃ রফিকুল ইসলাম পিতা মৃত, মাইনুদ্দিন গ্রামঃ পতনডোবা, পোস্টঃ চৌরঙ্গী বাজার হরিপুর , ঠাকুরগাঁও। তিনি আমার মোবাইল নাম্বার ০১৩০৮৯২৫৩১৩ অনলাইন করে দিবেন বলে চেয়ে নেন কিন্তু আমার মোবাইল নাম্বার না দিয়ে তার পরিবর্তে নিজ মোবাইল নাম্বার (০১৮২২০৩৩৭৯৬) দিয়ে সমাজসেবা অফিস হতে টাকা তুলে নেন। আমি বারবার অভিযুক্ত ব্যাক্তিকে জিজ্ঞেস করলেও টাকার কথা অস্বীকার করে।
আমি পুনরায় সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট দাপ্তরিক কর্মকর্তা বয়স্ক ভাতার পেমেন্ট সিটে অভিযুক্ত রফিকুল ইসলাম এর মোবাইল এর তথ্য সম্বলিত সিট সরবরাহ করেন। তাতে দুই দফা (৩০০০ + ১৫০০ = ৪৫০০/=) টাকা ০১৮২২০৩৩৭৯৬ বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগী একজন অতিশয় বৃদ্ধা। স্বামী মোঃ ইব্রাহীমও একজন বৃদ্ধ মানুষ ও অচল প্রায়। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ উপস্থিত হয়ে স্ত্রীর পক্ষে অভিযোগ উপস্থাপন কালে উপস্থিত ব্যাক্তিগণ উক্ত ব্যাক্তির এহেন কর্মকান্ডে বিস্ময় প্রকাশ করেন। এবং হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম সাত্তার জানান বিষয়টি গুরুত্ব সহকারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে ভুক্তভোগী বৃদ্ধ দম্পতিকে আশ্বস্ত করেন।