admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২০ ১২:৩৯ অপরাহ্ণ
সোহরাব হোসেন হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জীবনপুর গ্রামে রফিক তাঁর বাড়ীর পার্শ্বেই একটি পোল্ট্রি খামার গড়ে তুলেন ৩ শতক জমির উপর। দীর্ঘ কয়েক বছর ধরে খামারটিতে ৩০০ থেকে ৪০০ মুরগী পালন করছেন খামারী রফিক। কিন্তু অপরিকল্পিত ভাবে খামার করার কারণে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে ।

সামান্য একটু বাতাস হলেই দুর্গন্ধ ছড়িয়ে পরে পুরো এলাকায় যা বসবাসের উনপযুক্ত হয়ে পড়ে। যা স্বাস্থ্য সম্মত না সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মুরগির বিষ্ঠা, যা মাছের খাবার হিবেবে বিক্রির জন্য রাখা হয়েছে, অনিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই এই দুর্গন্ধের প্রধান কারণ। এলাকাবাসীর অভিযোগ, বর্তমান বিশ্বব্যাপি করোনাভাইরাস বিস্তার করেছে, এমতাবস্থায় হরিপুর উপজেলাকে লক ডাউন ঘোষনা করায় এলাকাবাসী সামাজিক দূরত্ব বজায় রেখে গৃহবন্দী হয়ে আছে ।
এখন এই দূরগন্ধে টিকে থাকায় দায় হয়ে পড়েছে এলাকাবাসীর দাবী উক্ত খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছে স্থানীরা, এমন পরিস্থিতে দ্রুত ব্যবস্থা না নিলে শারিরিক ও পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলছে ও শিশুদের স্বাস্থ্যেরহানি ঘটছে তাই অনতিবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসি।