admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২০ ১০:৩৪ অপরাহ্ণ
ফিরোজ সুলতান,ঠাকুরগাঁও : সবজির অন্যতম বৃহৎ ঠাকুরগাঁওয়ের আড়ৎ এই বাজার প্রতিদিনে সকালে বসে । আর এখান থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা ট্রাকযোগে সবজি নিয়ে যান। কিন্তু করোনার প্রভাবে পাইকার সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়ের আড়ৎ বাজারে। ফলে দাম পাচ্ছেন না কৃষকরা। এতে ক্ষতিগস্থ হচ্ছেন চাষীরা। কৃষি বিভাগ বলছে, সবজির উৎপাদন ভালো হয়েছে। পরিবহন সংকটের কারণে বাজারে দাম পাচ্ছেন না কৃষকরা।
সারা বছরই ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সবজির আবাদ হয়। বছরে ১২ শ হেক্টর জমিতে চাষিরা বিভিন্ন ধরণের সবজি চাষ করেন। এসব সবজি রুহিয়ায় চাহিদা মিটিয়ে, ঠাকুরগাঁও আড়ৎতে বিক্রির জন্য আনা হয়। সেখান থেকে ঢাকাসহ সারা দেশে চলে যায়। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে, ধস নেমেছে সবজির বাজারে। পাইকাররা আসছেন না সবজি কিনতে। হাতে গোনা কয়েকজন পাইকার এলেও নায্য দাম পাচ্ছেন না কৃষকরা। সব সবজিই কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি করতে হচ্ছে।সবজি চাষীরা বলছেন, এভাবে চলতে থাকলে সংসার চালানো দায় হয়ে যাবে। সঠিক দামে পণ্য কেনাবেচায় বাজার মনিটরিংয়ের দাবি জানান তারা।
পাইকাররা বলছেন, সবব্জি কিনে দু’পয়সা লাভের আসায় তারা সচেষ্ট। ক্ষতি হচ্ছে বলেই তারা হাটে কিছুটা কম দামে কিনতে বাধ্য হচ্ছেন।কৃষি কর্মকর্তারা বলছেন, এবছর রুহিয়ায় গ্রীষ্মকালীন সবজির প্রচুর উৎপাদন হয়েছে। করোনার কারণে পরিবহণ সংকটে সঠিক দাম পাচ্ছেন না চাষীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে কৃষকরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে।