admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২০ ৭:১৮ পূর্বাহ্ণ
সোহরাব হোসেন, রানীশংকৈল থানা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৪নং কাশিপুর ইউনিয়নের প্রায় ৪৮০ জন মানুষ ঢাকা, কুমিল্লা, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় শ্রমিক, দিনমজুরের কাজ করে থাকেন। দেশের এই দূর্যোগময় মুহুর্তে তাঁরা প্রত্যেকেই নিজ এলাকায় ফিরে আসলে ৪নং কাশিপুর ইউনিয়নের ৩ বারের সফল জনপ্রিয় ইউ,পি সদস্য আব্দুস সাত্তার তাঁদের প্রত্যেকের খোজ খবর নিয়ে সরকারী নির্দশনা জানান, এবং বাড়ীতে থাকার নির্দেশ দেন এবং নিজ উদ্যোগে তাঁদের বাড়ী বাড়ী গিয়ে হাত ধোয়ার সাবান, মাস্ক সহ বাজার পৌছে দেওয়ার ব্যবস্থা করেন। দেশের এই দূর্যোগ মোকাবেলায় তাঁর এই মহতী উদ্যোগকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকলেই সাধুবাদ জানিয়েছেন।