admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
মোঃ মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদে ৩ দফার দাবিতে মানববন্ধন করেছে হরিপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। উল্লেখ্য যে, সদর উপজেলায় নব গঠিত সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৭ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
গত ২৯ জানুয়ারী তারিখে দুপুরে নৌকার প্রার্থী নোবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান ইনডিপেন্ডন্ট চ্যানেল ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, মোঃ তানভীর হাসান তানু, রাইজিং বিডি জেলা প্রতিনিধি মোঃ মঈনুদ্দিন তালুকদার হিমেল, মোঃ সোহেল রানা নিউজবাংলা টোয়েন্টিফোর জেলা প্রতিনিধিগণ। ঘটনাস্থলের ভিডিও ও ছবি মুঠোফোনে ও ক্যামেরায় ধারণ করছিলেন উক্ত সাংবাদিক বৃন্দ। সংঘর্ষের ভিডিও ধারণ করতে দেখে নৌকার সমর্থকরা সাংবাদিকদের উপর চড়াও হয় বলে আক্রান্ত সাংবাদিকদের নিকট হতে জানা গেছে। একপর্যায়ে মারপিট করে গুরুত্বর আহত করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়।
এরূপ কর্মকান্ড গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত এবং এধরনের ন্যাক্কার জনক ঘটনা স্বাধীন ও মুক্ত পেশার জন্য হুমকি স্বরুপ বলেছেন বক্তাগণ। সভাপতি মোঃ আনোয়ার হোসেন আরো বলেন, অবিলম্বে আসামিদের গ্রেফতার করা না হলে সারাদেশে মানববন্ধন কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হবে। পাশাপাশি সংবাদ কর্মীদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের প্রতি যত্নবান হওয়ার জন্য আহ্বান জানান।আরো রাখেন , সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।