admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ মে, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ
হুমায়ুন কবির রেজা স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল মেডিকেল সিস্টেম এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে হাসপাতাল চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সিভিল সার্জন মাহফুজুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক নাজিরুল আজিজ (চপল) হাসপাতাল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নাজরুল আজিজ বলেন, হাসপাতালে ১৯৬ টি পয়েন্ট মেডিক্যাল সিস্টেম অক্সিজেন চালু করা হয়েছে । এতে রোগীদের সেবার মান বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। এখন থেকে হাসপাতালে অক্সিজেন গ্যাস অন্যান্য সেবার মান আরও ত্বরান্বিত হলো।