admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২১ ১১:৪৫ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পৌর সদর শান্তিনগর এলাকার ৫৭১ পিস ইয়াবা ও নগদ ১৪,৮৮৬ টাকা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৫ অক্টোবর সোমবার মোঃ বাবুল মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খানের নেতৃত্বে পুলিশ ফোর্স সহ মাদক বিরোধী টাক্সফোর্স অভিযান পরিচালনা করে, ঠাকুরগাঁও সদর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মোঃ বাবুল (৫৫)কে আটক করে তার গাড়ি,শরীর তল্লাশি চালিয়ে ৫৭১ পিস ইয়াবা নগদ ১৪,৮৮৬ উদ্ধার করে মহির উদ্দীনের ছেলে কাছ থেকে। মাদকদ্রব্য অফিসের পুলিশ জানান, সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।
তার ছেলের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মুখিক অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন ।