admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২০ ৭:৫৭ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও রাণীশংকৈল থানাধীন ০১নং ধর্মগড় ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে রানীশংকৈল থানাধীন ধর্মগড় মৌজাস্থ ধর্মগড় (মুক্তারবস্তি) গ্রামের জনৈক মোঃ ইউনুস, পিতা-মৃত ভাদ্রু মোহাম্মদ এর আবাদি জমি সংলগ্ন পশ্চিম পার্শ্বে কাঁচা রাস্তার উপর আসামী মোঃ আনোয়ার হোসেন (৩৫), পিতা-মোঃ তমিজ উদ্দীন, সাং-পশ্চিম বনগাঁও (হাবুপাড়া), থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও’কে ৪৯ বোতল ফেনসিডিলসহ হাতে নাতে আটক করা হয়। এই সংক্রান্তে রাণীশংকৈল থানার মামলা নং-১৩, তারিখ-১৮/০৯/২০২০খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ (১) এর ১৪ (খ)/৪১ রুজু করা হইয়াছে।