admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের অন্তত ২৫ টিরও বেশি টিনসেড এবং বাঁশ চাটাইয়ের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে রুহিয়া থানার ১ নং ইউনিয়নের মধুপুর গুদাম পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বকুল চন্দ্র বলেন, কিভাবে যে আগুনের উৎপত্তি হলো কেউ বলতে পারে না, ১৩ টি পরিবারের ঘর আগুনে পুড়ে যায় এবং আগুনে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে।
অনেক চেষ্টা করেও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে আটোয়ারী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, একসাথে ১৩ টি পরিবার সব কিছু আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে, আমি ইতিমধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করছি, দ্রুত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করা হবে।