হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে হরিপুরে মডেল মসজিদে ফাটল, আতঙ্কে মুসল্লীরা!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৫৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা বিশিষ্ট ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে। অথচ এখনো মসজিদটি কমিটির কাছে হস্তান্তর করেনি কর্তৃপক্ষ। এরমই মধ্যে মসজিদে ফাটল দেখায় আতঙ্কিত হয়ে পড়েছেন মুসল্লীরা। মুসল্লীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় মসজিদে ফাটল ধরেছে। যে কোন মুহূর্তে মসজিদটি ভেঙে পড়তে পারে এবং এতে হতাহতের ঘটনাও ঘটতে পারে।

২৫ ফেব্রুয়ারি শুক্রবার সরেজমিনে দেখা যায়, তিনতলা বিশিষ্ট হরিপুরের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবনের ২য় ও ৩য় তলায় বিভিন্ন দেওয়াল ও ছাদে ফাটল ধরেছে। স্থানীয় মুসল্লীরা ভিড় করে মসজিদের সেসব ফাটলগুলো দেখছেন এবং দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন। গত ২১ ফেব্রæয়ারি মসজিদ কমিটি ও স্থানীয়রা মডেল মসজিদের বিভিন্ন অংশে ফাটল দেখতে পান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে মসজিদ কমিটি। যদিও মসজিদটিতে এখনো নামাজ পড়া শুরু হয়নি। মডেল মসজিদে ফাটল হওয়ার ঘটনা জানাজানি হলে গত ২৩ ফেব্রুয়ারী সরেজমিন পরিদর্শন করেন ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) এম.কে.এম নুরুল হাসান। উপ-বিভাগীয় প্রকৌশলী এম.কে.এম নুরুল হাসান বলেন, ২০১৯ সালের আগস্ট মাসে ১২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৪৩ শতক জমির উপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবনের কাজ শুরু হয়। আর এই ভবনটি নির্মাণের কাজটি করছেন রংপুরের খায়রুল কবির রানা নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এদিকে ২০২১ সালের ১০ জুন ভার্চুয়ালিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নির্মিত একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবনগুলো উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় উদ্বোধন করা হয় ঠাকুরগাঁও হরিপুর উপজেলার এই মডেল মসজিদটি। তবে এখনো কিছু কাজ বাকি থাকায় মসজিদটি কমিটির কাছে হস্তান্তর করা হয়নি। কাজ শেষ না হতেই দেখা দিয়েছেন মসজিদের বিভিন্ন দেয়ালে ফাটল। কর্তৃপক্ষ বলছেন, আগামী একমাসের মধ্যে মসজিদটি কমিটির কাছে হস্তান্তর করা হবে।

মডেল মসজিদটি দেখতে আসা মাদরাসার ছাত্র নজরুল ইসলাম বলেন, অনেক টাকা ব্যয় করে বর্তমান সরকার হরিপুর উপজেলা একটি সুন্দর মসজিদ উপহার দিয়েছে। যাতে এলাকাবাসী সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে এবং ইবাদত করার সুবিধা হয়। এখন দেখছি মসজিদে ফাটল ধরেছে; আমার মনে হচ্ছে অবশ্যই কাজের মধ্যে গড়মিল হয়েছে। যদি কাজ ভালোই হতো তাহলে ফাটল ধরবে কেন?

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, উদ্বোধন হওয়ার আট মাসের মধ্যে মডেল মসজিদটিতে ফাটল ধরার কারণে আমরা আতঙ্কে আছি। কারণ যে কোন মুহুর্তে মসজিদটি ভেঙে পড়তে পারে। আর এ ফলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। সফিকুল ইসলাম নামে আরেকজন বলেন, আটমাস আগে মসজিদটির উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী। কিন্তু আমরা এখনো এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারিনি। আর এখন দেখা যাচ্ছে মসজিদের বিভিন্ন অংশে ফাটল। মসজিদের কাজে রডের বদলে বাঁশ ব্যবহার করা হলো কি না বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠভাবে তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে আশা করি। হরিপুরের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পেশ ইমাম মুফতি মাসুদুর রহমান বলেন, একই সাথে বাংলাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র করার যে উদ্যোগ সরকার নিয়েছে এটি প্রশংসণীয়। ইসলামের জন্য যা কিছু কল্যাণকর ইসলামিক সভ্যতা, ইসলামিক সংস্কৃতি অর্থাৎ ইসলাম শেখার জন্য যা কিছু দরকার সবকিছুই এখানে থাকছে। অথচ এই ভবনটিতে ফাটল ধরেছে। এটি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার খায়রুল কবির রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মসজিদের বিভিন্ন অংশে ফাটল দেখার কথা স্বীকার করে ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) এম.কে.এম নুরুল হাসান বলেন, সরেজমিন পরিদর্শন করে দেখেছি মসজিদের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। তবে এটি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভবনটির দায়িত্বে যেহেতু আমরা আছি অবশ্যই বিষয়টি আমরা দেখবো। সুন্দরভাবে মসজিদটির কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে। হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম বলেন, আমি অভিযোগটি মৌখিকভাবে শুনেছি যে মসজিদের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। আমি নিজে গিয়ে একবার পরিদর্শন করব। যেহেতু মসজিদটি এখনো হস্তান্তর করা হয়নি, সেক্ষেত্রে গণপূর্ত বিভাগ তাদের ছোটখাটো ত্রæটিগুলো মেরামত করে আমাদেরকে ভবনটি হস্তান্তর করবে। কোন অপ্রীতিকর অবস্থায় যেন আমাদেরকে পরতে না হয় সেটি গণপূর্ত বিভাগ দেখবেন বলে শুনেছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 13 hours আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 2 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 2 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 3 days আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 3 days আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 3 days আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক