admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুন, ২০২১ ৬:৩৩ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর সহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়। ১৩ জুন রোববার করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় সালন্দরের চৌধুরীহাটে দোকানে ও বাজারের বিভিন্ন স্থানে মাস্ক না পরায় ৪ জনকে অর্থদন্ড প্রদান করেন। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা মোকাবেলায় মাস্ক পরিধান করে ঘর থেকে বের হতে ও স্বাস্থ্যবিধি মানতে সকলকে জানান তিনি।