হোম
দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ে সুজয়কে নিয়ে দিশেহারা তার পরিবার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নের পালপাড়া গ্রামের সুবাস পাল ও রুপালী রাণী দম্পতির ছোট সন্তান সুজয় পাল। দুই বছর পাঁচ মাস আগে পৃথিবীর আলো দেখেছে সুজয়। জন্মের পর থেকে আচরণ ঠান্ডা মেজাজের দেখে আদর করে দাদি ডাক নাম রাখেন ঠান্ডি। দিন বাড়তে বাড়তে সকলের আদরের পাত্র হয়ে উঠে সে। তবে এক বছর যেতে না যেতেই বদলে যায় সেই চিত্র। সুজয় পালের প্রস্রাবে ও কিডনিতে সমস্যা দেখা দেয়।

স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েও কোনো কাজ হয়নি। পরে বাড়িতে থাকা গরু বিক্রি করে চিকিৎসার জন্য সুজয়কে নিয়ে যাওয়া হয় বিভাগীয় শহর রংপুরে। দীর্ঘদিন সেখানে চিকিৎসা শেষে খানিকটা সুস্থ হলে বাসায় নিয়ে আসা হয় সুজয়কে। কিছু দিন যেতে না যেতে আবার অসুস্থতা দেখা দেয়। ধারদেনা করে কোনো মতো টাকা সংগ্রহ করে তাকে আবার নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। তবে বিধিবাম। সুস্থ হয়ে উঠছে না সুজয় পাল। উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ক্রমেই প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া ও শরীর শুকিয়ে যাওয়ায় বাড়ছে জটিলতা। তার চিকিৎসার টাকা যোগাতে দিশেহারা পরিবার। পেশায় কাঠমিস্ত্রির সহযোগী বাবা সুবাস পাল ছুটছেন সরকারি দপ্তর, রাজনৈতিক নেতাসহ বিত্তবানদের দ্বারে দ্বারে। বিত্তবানরা এগিয়ে আসলে ছেলে সুজয় সুস্থ হয়ে ফিরবে বলে আশা পরিবারের।
সুজয় পালের দাদু দ্বিজেন পাল বলেন, আমার নাতিটার মুখটা দেখলেই খুব খারাপ লাগছে। কী করব না করব কোনো কিছু বুঝতে পারছি না। আমার ছেলের হাতটা ছাড়া কিছু নেই। সব শেষ করে ফেলছে। এখন নাকি ভারতে নিয়ে যেতে হবে। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আবার সুস্থ হবে নাতিটা।

প্রতিবেশী সাবিত্রী রানী পাল বলেন, সুজয়ের বাবা দিন আনে দিন খায়। দেশে চিকিৎসা করাতে গিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। আমরা প্রতিবেশী হিসেবে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। এখন সরকার যদি সহযোগিতা করে বা সমাজের যারা সামর্থ্যবান আছেন, তারা সহযোগিতা করলে ছেলেটা সুস্থ হবে।
সুজয়ের মা রুপালী রাণী বলেন, জন্মের এক বছর পর থেকে সমস্যা শুরু হয়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর তিনি বললেন- এটা নাকি জন্মগত কিডনির সমস্যা। এখন আমাদের যা ছিল সব দিয়ে চিকিৎসা করলাম। বাচ্চাটা সুস্থ হচ্ছে না। দিন দিন আরও শুকিয়ে যাচ্ছে। প্রসাবের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে। ডাক্তার ভারতে নিয়ে যেতে বলছে। আমাদের তো সামর্থ্য নাই। কেউ সহযোগিতা না করলে আমার কলিজার টুকরাটাকে সুস্থ করতে পারব না। আপনার আমার ছেলের পাশে দাঁড়ান।
সুজয়ের বাবা সুবাস পাল বলেন, পাঁচ মাস ধরে চিকিৎসা করাচ্ছি। কোনো ধরনের সমাধান পাচ্ছি না। দিন দিন কিডনির জটিলতা আরও বেড়ে যাচ্ছে। রংপুরে যে ডাক্তারকে দেখাই- উনি আমার কোনো ভিজিট নেননি। ওষুধ আর পরীক্ষা করাতে সব খরচ হয়ে গেছে। ডাক্তাররা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন। উনারা সবাই মিলে বসেছিলেন আমার ছেলের সমস্যা নিয়ে। পরে আমাকে বলেছেন- যাতে খুব দ্রুত ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করাই। প্রায় ৭-৮ লাখ টাকার মতো খরচ হবে। আমি এত টাকা কোথা থেকে পাব। যা জমা ছিল সব শেষ হয়ে গেছে। প্রতিদিনক বিভিন্ন জায়গায় যাচ্ছি সহায়তার জন্য। তবুও জুটছে না চিকিৎসার টাকা। যদি আপনারা আমার ছেলেটার সুস্থতার জন্য সহযোগিতা করেন, তবেই আমার ছেলে পৃথিবীতে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবে।

সাহায্য পাঠাতে পারেনঃ-
সুবাস পাল
পালপাড়া, সদর ঠাকুরগাঁও।
মোবাইলঃ- +8801784078429

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 8 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক