admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মরহুম সাবেক এমপি খাদেমুল ইসলামের মেজো ছেলে ও দুবাইয়ের ডেপুটি কনস্যুলেট জেনারেল সাহেদলু ইসলামের নিজস্ব অর্থায়নে দুঃস্থ, হত-দরিদ্রদের মাঝে প্রায় ২ শত কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে ঠাকুরগাঁওয়ের আশ্রমপাড়ায় এমপি খাদেমুল ইসলামের নিজ বাসায় এসব কম্বল বিতরণ করেন তিনি।
এসময় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, বঙ্গবন্ধু পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাড. মো: আবু জাফর শামস্ উদ্দীন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম রওশন-উল-পারভেজ, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক প্রশান্ত কুমার দাস, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন রুবেলসহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মরহুম এমপি খাদেমুল ইসলামের মেজো ছেলে ও দুবাইয়ের ডেপুটি কনস্যুলেট জেনারেল সাহেদলু ইসলাম বলেন, আমার বাবা এ এলাকার মানুষের জীবন-মান উন্নয়নের জন্য সারাটা জীবন আন্দোলন-সংগ্রাম করে গেছেন। নিজের সর্বস্ব দিয়ে দূ:খী মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে গেছেন। তিনি নেই, তাঁর সেই আবেগ-অনূভূতিগুলো এখনো সাধারণ মানুষ ভূলতে পারেনি, তাইতো তারা যখনি বিপদে পড়েছে এ পরিবারের কাছে তা অবগত করেছে, আমরাও বাবার সে আদর্শ ধরে রাখার চেষ্টা করে চলেছি, যাকে যেভাবে পারছি সাহায্য-সহযোগিতা করছি।
আপনারা দোয়া করবেন যাতে আমি বাবার আদর্শ বুকে ধারণ করে আপনাদের সেবা ও সার্বিক সহযোগিতা করতে পারি।
এর আগে ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ও বড়গাঁ ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের আ’লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন সাহেদুল ইসলাম।