হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে সরকারি অ্যাম্বুলেন্স চলছে চালকের নির্ধারিত ভাড়ায়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে অতিরিক্ত ভাড়া চাইছেন অ্যাম্বুলেন্সের চালকরা। উপায়ন্তর না পেয়ে চালকের নির্ধারণ করা ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা নিতে হচ্ছে ঠাকুরগাঁও সদর হাসপাতালে। প্রকাশ্যে অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও নীরব ভূমিকায় আছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও সদর হাসপাতালের সূত্রমতে, সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের ভাড়া প্রতি কিলোমিটার ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে ঠাকুরগাঁও থেকে ৬৮ কিলোমিটার দূরত্বে থাকা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া ও আসার ভাড়া ১১০০ টাকা ও ১০০ কিলোমিটার দূরত্বে থাকা রংপুর মেডিকেল হাসপাতালের ভাড়া ২০০০ টাকা হওয়ার কথা। কিন্তু দিনাজপুর গেলে ২০০০ থেকে ২৫০০ টাকা এবং রংপুর গেলে ৪ হাজার টাকা আদায় করার অভিযোগ করছেন রোগীর স্বজনরা।

অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিবহনসেবা নিয়ে এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার হচ্ছেন হাসপাতালে আসা রোগীর স্বজনরা। তবে ভুক্তভোগীদের অধিকাংশই নির্ধারিত ভাড়ার বিষয়ে জানেন না বলে জানিয়েছেন। ঠাকুরগাঁও হাজীপাড়ার তারেক নামে এক রোগীকে শুক্রবার (৮ এপ্রিল) সরকারি অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা দাবি করেন চালক। অগত্যা রোগীর সঙ্গে থাকা লোকজন ৫ হাজার টাকা দিয়ে রক্ষা পান। বালিয়াডাঙ্গী উপজেলা থেকে আসা রোগীর স্বজন মামুন জানান, অ্যাম্বুলেন্সের গায়ে চালকের নম্বর দেওয়া থাকে।

কল দিয়ে চালকদের অনুরোধ করে ডেকে আনতে হয়। ভাড়ার দরদাম অন্য কোথাও করার সুযোগ থাকে না। আকচা এলাকার সোহেল রানা বলেন, আমরা নির্ধারিত ভাড়ার বিষয়ে জানি না। আজ আপনার কাছে প্রথম শুনলাম। এটা নিয়ে কিছুটা প্রচার করলে আমরা সচেতন হতে পারতাম। অ্যাম্বুলেন্স রাখার নির্ধারিত জায়গায় সাইনবোর্ডে ভাড়ার বিষয়টি উল্লেখ করা যায়। এতে রোগীর স্বজনেরা অতিরিক্ত ভাড়ার বিষয়ে সচেতন হবে।’অভিযোগের বিষয়ে জানতে রোগীর স্বজন পরিচয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার ভাড়া ২০০০ টাকা চান অ্যাম্বুলেন্সের চালক রাজ্জাক।

অতিরিক্ত ভাড়ার বিষয়ে তিনি বলেন, গাড়ির তেলের সঙ্গে আরও অনেক খরচ হয়। এর কমে হবে না, অন্যকোথাও যান। এই বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। তাই আমি ঠিক জানি না। তবে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 16 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 17 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 1 day আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক