হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ৩:৫৫ পূর্বাহ্ণ

Thakurgaon-actact-mknewsbd

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি : জমি সংক্রান্ত বিষয়ে ঠাকুরগাঁওয়ে আদালতের কাজ সেরে বাড়ী ফেরার পথে শহরের বিসিক মোড় এলাকা থেকে ফিল্মী স্টাইলে আব্দুল কাদের জিলানী নামে এক সাংবাদিককে অপহরণ করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী বাহিনী। ১২ মার্চ দুপুর ২টার দিকে তাকে অপহরণ করে কিশোর অপরাধ গ্যাংয়ের প্রধান তুহিন হাসান তনু‘র নেতৃত্বে একদল সন্ত্রাসী। পরে তারা সাংবাদিক জিলানীকে গোবিন্দনগর ফার্মের নির্জন এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক পেটায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জিলানী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল কাদের জিলানী দৈনিক আমার সংবাদ পত্রিকা ও এসটিভি বাংলা চ্যানেলে কর্মরত আছেন।

সাংবাদিক জিলানীকে অপহরণসহ তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস, সদস্য সচিব ফরিদুল ইসলাম রঞ্জুসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, দ্রুত সন্ত্রাসীসের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসুচি দেওয়া হবে।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক জিলানী বলেন, আদালতে জমি সংক্রান্ত মামলার হাজিরা শেষে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার উপর হামলা চালায়। সন্ত্রাসী তনু ও তার দলবল (৬-৭জন) আমাকে বিসিক মোড় এলাকা থেকে টেনে-হেচরে গোবিন্দনগর ফার্মের নির্জন এলাকায় নিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তারা আমাকে বলে, ‘ব্যাটা জমি নিয়ে আর বাড়াবাড়ি করবি, আর সাথে চলতে থাকে কিল-ঘুসি লাথি দেওয়াসহ ইট, বাঁশ ও লাঠি দিয়ে পেটানো এবং বলে এবার হালকা-পাতলা দিলাম এরপর গলা কেটে ফেলে রাখবো’। আমরা মাফিয়া বাহিনী-টাকার বিনিময়ে আমরা সব করতে পারি। এছাড়াও তারা এসময় আমার গলায় ছুরি ঠেকিয়ে বলে আমরা ভিডিও করতেছি, তুই বল আমি নেশা করায় আমাকে তারা মারধর করেছে।

সন্ত্রাসী তনু আমাকে প্রাণ নাশে হুমকি দিয়ে বলে, এ বিষয়ে কোথাও অভিযোগ দিলে তোর খবর আছে। শহরের ছেলেদের সাথে লাগবি না। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, সাংবাদিককে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়াও তনু নামীয় সন্ত্রাসীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য, তুহিন হাসান তনুর বাসা শহরের হঠাৎবস্তিতে(জেলা শিল্পকলা একাডেমির সামনে)।সে শহরের কূখ্যাত পকেটমার আরমান এর ছেলে। তার নামে এলাকায় ব্যাপক অপরাধমুলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 12 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 14 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 14 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক