admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১ ৯:১১ অপরাহ্ণ
মোঃ শামিম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে টয়লেটের ফিটিংস চুরির প্রচেষ্টাকালে আটক করা হয় হাসপাতালের স্টাফ শান্তিনগর নিবাসী বকুল চন্দ্র দাস(২৫) পিতা সুকুমার চন্দ্র দাসকে। পরে বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনকে জানালে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, বকুল হাসপাতালের টয়লেটের ফিটিংস চুরির চেষ্টাকালে জনসাধারণের কাছে ধরা পরে। পরে তারা তাকে মারপিট করার চেষ্টা করে। বিষয়টি সদর হাসপাতাল কর্তৃপক্ষ ইউএনওকে জানালে পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হয়ে বকুলকে জিজ্ঞাসাবাদে সে মাদক কেনার টাকা জোগাতে ফিটিংস চুরির কথা স্বীকার করে। পরে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে আদালত। সে পৌর শহরের শান্তিনগর মহল্লার সুকুমার চন্দ্র দাসের ছেলে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।