admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২০ ৯:১৩ অপরাহ্ণ
মোঃ পজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ দিবাগত রাতে সদর থানার পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে দানার হাটের পাকা রাস্তার পাশে রাতের আধারে ৬টি গাছ কর্তনের সময় ৬ জনকে আটক করে।
রাতে উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে সদর থানার অফিসার ইন চার্জের সাথে কথা বলেন। ১১ সেপ্টম্ব্র সকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন কর্তনকৃত গাছের ঘটনাস্থল পরিদর্শন করেন এনং ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। কর্তনকৃত গাছগুলো তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখার নির্দেশনা দেন। অবৈধভাবে গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান ।