হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে মাদরাসায় কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ৮:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ভামদা আলিম মাদরাসার ২ জন তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। ১৭ লাখ টাকার বিনিময়ে মেহরাব হোসেন ও রুমি বেগম নামে দুজন প্রার্থীকে নিয়োগ দেবেন বলে মাদরাসার অধ্যক্ষ ও গভার্ণিং বডির লোকজন চূড়ান্ত করে অন্য প্রার্থীদের নিকট ঘোষণা করেছে। এমন অভিযোগে ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী ও ৬ জন চাকুরী প্রার্থী নিয়োগ বাণিজ্য বন্ধসহ স্বচ্ছ নিয়োগে সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে গত সোমবার (৩১ অক্টোবর) লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা গেছে, গেল জুলাই মাসের ১৫ তারিখে স্থানীয় ও জাতীয় দৈনিকে ভামদা আলিম মাদরাসার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ২ জন ও ভাইস প্রিন্সিপাল পদে ১ জন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। তিনটি পদের বিপরীতে ২৭ জন প্রার্থীর আবেদন জমা হয়। এর মধ্যে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ২ জনের বিপরীতে ১৯ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদন পত্র যাচাই বাছাই করে ৩টি পদে ২৬ জন প্রার্থীকে আগামী শুক্রবার (০৫ নভেম্বর) মাদরাসা অফিস কক্ষে নির্বাচনী পরীক্ষায় উপস্থিত থাকার জন্য কয়েকজন প্রার্থীকে প্রবেশপত্র প্রদান করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামের শহিরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেট পদে নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র পেয়েছেন। তাঁর অভিযোগ, মাদরাসার অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকী ও কমিটির লোকজন ১৭ লাখ টাকার বিনিময়ে পীরগঞ্জ উপজেলার আকাশীল গ্রামের মেহরাব হোসেন ও রুমি বেগমকে নিয়োগ দেবেন মর্মে প্রার্থী চূড়ান্ত করেছেন। এ বিষয়টি এলাকাবাসী ও অন্যান্য প্রার্থীরা সকলেই জানে। আমরা স্বচ্ছ ও মেধার ভিত্তিতে নিয়োগের জন্য জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ে লিখিত ভাবে অভিযোগ করেছি।

আবু বক্কর সিদ্দিক নামে অন্য এক প্রার্থী জানান, টাকার বিনিময়ে নিয়োগের কারণে যোগ্যতা থাকা সত্বেও আমরা মেধাবীরা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাচ্ছি না। অযোগ্য প্রার্থীরা টাকা দিয়ে নিয়োগ নিয়ে শিক্ষা কার্যক্রমকে ব্যহত করছে। আমরা এসব বন্ধের দাবিসহ স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ার লক্ষে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসিক বলেন, ভামদা আলিম মাদ্রাসায় কর্মচারী নিয়োগ মোটা অংকের টাকার বিনিময়ে হচ্ছে। এই বিষয়টি আমাদের গ্রামসহ এলাকায় এখন ওপেন সিক্রেট। নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় হোক সেটাই প্রত্যাশা করছি।

মঙ্গলবার দুপুরে সরেজমিন গিয়ে ভামদা আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকীকে পাওয়া যায়নি। তাঁর অনুপিস্থিতিতে দায়িত্বে থাকা প্রভাষক এবিএম আহসান হাবীব জানান, প্রার্থীদের প্রদান করা বিভিন্ন দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে আগামী শুক্রবার নিয়োগের নির্বাচনী পরীক্ষা স্থগিত হতে পারে। মন্ত্রণালয় থেকে নির্ধারিত ডিজি প্রতিনিধি মুঠোফোনে এমন নির্দেশনা দিয়েছেন। অধ্যক্ষ সেই কাজে ঠাকুরগাঁও গেছে। পরীক্ষা স্থগিত হলে প্রার্থীদের মোবাইলে জানিয়ে দেওয়া হবে।

মুঠোফোনে ভামদা আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকী জানান, কর্মচারী নিয়োগে লেনদেনের সব অভিযোগ মিথ্যা। কারো কাছে টাকা নেওয়া হয়নি। যারা অভিযোগ করছেন তারা মাদরাসার সুনাম নষ্ট করতেই এসব করছেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, নিয়োগে অনিয়ম বিষয়ে খোজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 21 hours আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 21 hours আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 21 hours আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 3 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 3 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক