admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২০ ৯:০৬ অপরাহ্ণ
আজ ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও পৌরসভার বাসস্ট্যান্ড,সদর হাসপাতাল, বড়মাঠ,কালীবাড়ি বাজার এলাকায় মাস্ক পরিধান করার উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ -আল-মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহাকে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এতে ১৯ জনকে বিভিন্ন পরিমানে মোট ৬৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাস্ক বিহীন ব্যাক্তিদের বিতরণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে যে বিষয়টি পরিলক্ষিত হয়।যে, দোকানদারগণ নিজেরা মাস্ক পরিধান করছেন না এবং নো মাস্ক নো সেল বিষয়টি এড়িয়ে চলছেন,অনেকে মাস্ক পকেটে রাখছেন,যা অত্যন্ত দুঃখজনক।
আমরা নিজেরা মাস্ক পরিধান করি এবং অন্যকেও মাস্ক পরিধান করতে উদ্বুদ্ধ করি।করোনা প্রাদুর্ভাবের এই সময়ে নিজে সুরক্ষিত থাকি ও অন্যকে সুরক্ষিত রাখি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান নির্বাহী অফিসার।