admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২০ ৮:৪৭ অপরাহ্ণ
মো পজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আজ ১৬ সেপ্টেম্বর বুধবার করোনা প্রাদুর্ভাবের এই সময়ে নিজ কার্যালয় থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের ৬৫ টি কেন্দ্রের শিক্ষকদের সাথে অনলাইনে জুম কনফারেন্সের মাধ্যমে সভা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
তিনি এসময় তাদের অনলাইনে এপসের মাধ্যমে শিক্ষা দান,অভিভাবকদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখা ও তাদের করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করার জন্য নির্দেশনা দেন। এসময় মন্দির ভিত্তিক শিক্ষা প্রকল্পের এপিডি ও ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ কনফারেন্স সঞ্চালনা করেন।