admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ
লামিয়া আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে তাজিমুল নামে ব্যক্তির বাড়িতে আগুন লেগে গরু, পাট, মরিচ, আসবাবপত্র, নগদ অর্থ, চারটি ঘর সহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ৩১ অক্টোবর রবিবার ভোরে মশার কয়েলের মাধ্যমে আগুনের সুত্রপাত হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়, তাজিমুল ওই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
ইব্রাহিম আলী বলেন, তাজিমুল দীর্ঘদিন থেকে ঢাকায় থাকতেন। বাড়িতে টুকটাক কৃষি কাজও চলত তার পরিবার কাঁচা ঘরে থাকে বলে পাঁকা ঘর করার জন্য অনেক পরিশ্রম করে সে কিছু টাকা জমিয়ে ছিল। শনিবার রাতে তাজিমুল ঢাকা থেকে বাড়ি উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে মালামাল বিক্রি করে দুই একদিনের মধ্যে পাঁকা ঘর করার জন্য ইট কেনার কথা ছিল। রবিবার ভোরে এমন ঘটনা ঘটে যায়।
ছেলে বাড়িতে অনেক কিছু রেখে গেছিল বাড়িতে এসে শুধু ছাঁই দেখতে পেল। চারটি গরুর মধ্যে একটি পুড়ে ছাই হয়ে গেছে। বাকি গুলোরও অবস্থা ভাল না। জমায়িত পাট, মরিচ, আসবাব পত্র, নগদ অর্থ, চারটি ঘরসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনর্চাজ মজিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারটির প্রায় সব কিছু পুড়ে গেছে।