admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২১ ৩:৪৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীবৃন্দের মানব বন্ধন ও জেলা প্রসাশকের বরাবর স্মারকলিপি প্রদান। আজ ৮ এপ্রিল শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তায় এক মানব বন্ধন আয়োজন করেন। গত ৫ এপ্রিল সরকারের দেওয়া করোনা সংক্রামন রোধে সকাল সন্ধ্যা লকডাউন এর কারণে সকল ব্যবসায়ীগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদে এই মানব বন্ধনের আয়োজন করেন ও পরিশেষে জেলা প্রসাশকের বরাবর স্মারকলিপি প্রদান করেন। ব্যবসায়ীবৃন্দের বক্তাগণ তাদের বক্ত্যবে এই অকার্যকর লকডাউনের কারণে যে ক্ষতি হয়েছে তা তুলে ধরেন।

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি ও রাজ্জাক গ্রুপের চেয়াম্যান মোঃ হাবিবুল ইসলাম বাবলু তার বক্ত্যবে বলে লক ডাউন ও অন্যান্য দুর্যোগের বাবসায়ীরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘ করোনাকালীন এই সময় সরকার কর্তৃক নির্দেশিত লকডাউ এবং অন্যান্য বিধিনিষেধ আমরা ব্যবসায়ী সম্প্রদায় সার্বিক সহযোগিতাসহ পরিপূর্ণভাবে পালনের জন্য চেষ্টা করে যাচ্ছি। সংক্রমন রোধে নির্দেশিত বিধিমালা মানতে গিয়ে আমাদের আয়-রোজগাড়ের অবল্মবন দোকান-পাট, শিল্প- কল কারখানা, ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে হয়েছে। যার কারণে আমরা আর্থিকভাবে চরম ক্ষতির সন্মুক্ষীন।
বিগত ডিন গুলিতে ও বর্তমানে চলমান সরকারের নির্দেশিত বিধিনিষেধ এর কারণে আমাদের ব্যাংক ঋণ পরিশোধ, শ্রমিক, কর্মচারিদের বেতন-ভাতা পরিশোধ অত্যান্ত কঠিন হয়ে পড়েছে। আসন্ন রমজান মাসে ঈদকে সামনে রেখে কাপড়, কসমেটিক্স, জুতা-সেন্ডেল, লাচ্চা সেমাই, ইত্যাদি পেশার মানুষ ও ব্যবসায়ী সহ সকলে বড় ছোট সকল ব্যবসায়ী কর্মচঞ্চল থাকে এই মাসে কিন্তু গত রমজানে লক ডাউন থাকায় আমাদের ব্যবসায়ীগণ বাৎসরিক ব্যবসার এই মৌসুম থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন অনেক ক্ষেত্রে মালামাল অবিক্রিত থাকার কারণে অর্থের অভাবে শ্রমিক-কর্মচারিদের চাকুরি থেকে ছাটাই করতে হয়েছে। আমাদের সার্বিক আর্থিক অবস্থা বর্তমানে এমন হয়েছে যে, দৈনন্দিন জীবন যাপন দুঃসহ হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে আমরা নিঃস্ব হয়ে পড়ব। এমনত অবস্থায় আমাদের জীবন জীবিকা রক্ষার জন্য আগামি ১০ এপ্রিল ২০২১ তারিখ সকাল ৮টা থেকে স্বাস্থ্যবিধি মেনে আমাদের দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন। মানব বন্ধন ও জেলা প্রসাশকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।