admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০১৯ ৭:২৫ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত । সত্য-মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে-ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: ফজলে রাব্বির সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও, নিরাপদ সড়ক চাই এর আবু মহীউদ্দিন, জেলা মহিলা আওয়অমিলীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।
প্রবন্ধ পাঠ করেন ঠাকুরগাঁও সরকারি কলেজের পদার্থ বিভাগের প্রভাষক আরিফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।