admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২০ ৫:৫০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আবেদন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনার সামান্য সহযোগিতায় একটি পরিবার সুখের মুখ দেখতে পারে তাই সমাজের বিত্তবানসহ সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেন। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ঠাকুরগাঁও’য়ে বিছানায় মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা রানা । নিরবে নিসতব্ধ হয়ে বিছানায় মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোর্শেদ হোসেন রানা। বর্তমানে রানা চোখে দেখেন না কানেও শুনেন না এবং খাওয়া দাওয়া ও বন্ধ হয়ে গেছে। রানা পরিবারে বয়স্ক মা, স্ত্রী, একটি কন্যা সন্তান, একটি ছোট অবুঝ শিশু সন্তান খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে। যে পরিবারটির ভরন পোষন খাওয়া দাওয়া সব কিছুর একমাত্র উপর্জন কারী ব্যক্তি ছিলেন রানা । পরিবারটি চলার মত কোন ইনকামের রাস্তা নেই, নেই কোন সম্বল। যা ছিল সবটুকু তার নিজের চিকিৎস্যার পেছনে ব্যয় করেছেন তার পরিবার। আজ সব কিছু শেষ করে পরিবারটি একেবারে নিস্বঃ হয়ে গেছে।
রানা মেয়েটি আগামী ২০২১ সালের এস,এস,সি পরীক্ষাথী। অর্থের অভাবে মেটির লেখা পড়াও বন্ধ। পরিবারটি কবে যে, একটু ভালো তরকারী দিয়ে পেট ভরে শান্তিমত খেয়েছে তাও বলতে পারবেনা। রানা পরিবারটির এই দুঃ-সময়ে আমরা যদি পাশে দাড়াই,তাহলে মেয়েটির লেখা পড়াটাও হবে আর পরিবারটিও কিছুটা হলেও উপকৃত হবে।রানা পরিবারের খোজ খবর নিতে এবং সহযোগীতার জন্য নিম্নের নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং সহযোগীতা করবেন। নিম্নে প্রদত্ত নাম্বারটি তার পারিবারিক নাম্বার। এই নাম্বারটিতে বিকাশ, রকেট ও নগদ একাউন্ট করা আছে। 01768-882501