হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ব্যস্ত লেপ ও তোশক কারিগর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২২ ১২:০১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ পজিরুল ইসলাম,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ এবার শীতের আগমন একটু আগে থেকেই শুরু হয়েছে। এখন থেকেই আগমনী বার্তা পাওয়া যাচ্ছে শীতের। বেশ কয়েকদিন ধরে কুয়াশাসহ ঠান্ডা হিমেল হাওয়া বইতে শুরু করেছে। এতে একটু আগেই শীতের বাতাস বইতে শুরু করেছে।

শীতের আগমনে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে লেপ-তোশক তৈরীতে আগাম প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। এতে উপজেলার লেপ-তোশকের দোকান গুলোতে ব্যস্ত সময় পাড় করছে কারিগররা।

দেখা যায়, এ বছর বাংলা কার্তিক মাস শুরুর হতেই দিনে গরম, রাতে ঠান্ডা আর ভোরে হালকা কুয়াশা। ভোর সকালে ঘাস, লতাপাতার ওপর জমে থাকা হালকা শিশির বিন্দু দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত আসার আগেই সবাই প্রস্তুত হয় ঠান্ডা মোকাবিলার জন্য।

গত কয়েক দিন ধরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। রাত শেষে ভোরে কুয়াশাচ্ছন্ন থাকার কারণে সূর্যের আলো দেড়িতে উঠছে। সঙ্গে হালকা শীত শীত অনুভব। দরজায় কড়া নাড়ছে শীত। আর শীতের আগমনে ব্যস্ত হয়ে পড়েছে লেপ-তোশক তৈরির কারিগরসহ দোকানীরা।

কার্তিকের সকালে শীতের শুরু হলেও পৌষ ও মাঘ এ দুই মাস শীত মৌসুম। আবার অনেকেই তাদের পুরাতন উঠিয়ে রাখা লেপ-তোষক বের করে রোদে শুকিয়ে ব্যবহারের উপযোগী করছেন।

সরেজমিনে লেপ-তোশকের দোকান ঘুরে দেখা যায়, উপজেলার যে লেপ-তোশকের দোকানগুলো সারা বছর ক্রেতাশুণ্য বসে থাকতো। সেই প্রতিটি দোকানেই দেখাযায় সকাল থেকে রাত পর্যন্ত কারিগররা লেপ-তোশক তৈরীতে ব্যস্ত সময় পাড় করছেন। শীতের শুরুতেই ক্রেতাদের ভিড় বাড়ছে। কারিগরের পাশাপশি দোকানিরাও ব্যস্ত সময় পার করছেন। তারা বিভিন্ন শ্রেণিপেশার ক্রেতার কাছ থেকে অর্ডার নিচ্ছেন। ক্রেতাদের বিভিন্ন রং-মানের কাপড় ও তুলা দেখাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শীত বাড়ার সাথে সাথে লেপ-তোশক তৈরীতে তাদের ব্যস্ততা আরও বাড়বে বলে জানান তারা।

ব্যবসায়ীরা জানান, গত বছরের চাইতে তুলা ও কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ার কারনে লেপ-তোশকের দামও বৃদ্ধি পেয়েছে। উপজেলার লেপ-তোশক ব্যবসায়ীরা জানান, সারা বছর গরমে সময় জিনিসের ব্যবসা একটু কম। শীত আসলে এর চাহিদা বাড়ে। আগের চেয়ে তুলা, কাপড়, কারিগরের মজুরী বেশী হওয়ায় লেপ-তোশকের দামও একটু বেড়েছে। তবে কাপড়, তুলার মান ও পরিমাণের ওপর নির্ভর করে লেপ-তোষক তৈরির খরচ। আগে যে লেপ একহাজার বারশ বিক্রি হতো তা এখন ১৬শ টাকায় বিক্রি করতে হচ্ছে। বর্তমানে একটি ভালো মানের লেপ তৈরি করতে খরচ হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা। এছাড়া ভালো মানের তোষক তৈরি করতে খরচ হয় তিন থেকে চার হাজার টাকা। গত বছর ভালো মানের লেপ তৈরিতে খরচ হয়েছে এক থেকে দুই হাজার টাকা। আর তোষক তৈরিতে দেড় থেকে তিন হাজার টাকা।

একটি লেপ- তোষক বিক্রি করলে আমাদের ৩০০ থেকে ৪০০ টাকার বেশী লাভ হয়না। শীতের তীব্রতা বাড়লে লেপ-তোশকের চাহিদা আরও বাড়বে। বর্তমানে শীতের আগমনে বিকিকিনি ভালোই হচ্ছে। বাজারে লোক সমাগম রয়েছে। অনেকে আগেভাগে পুরোনো লেপ-তোশক, বালিশ ঠিকঠাক ও নতুনভাবে তৈরি করার জন্য অর্ডার দিচ্ছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 8 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 15 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক