admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫৪ অপরাহ্ণ
মো পজিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃশেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা এই প্রতিপ্রাদ্য নিয়ে বালিয়াডাঙ্গীতে মাতৃত্বকালীন ভাতা প্রদান ৷ সোমবার ১৪ই সেপ্টেম্বর দুপুরে বালিয়াডাঙ্গী মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে বালিয়াডাঙ্গী উপজেলার মা’এর হাতে এ ভাতা প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দীক ৷ এ যাবৎ তিনি মোট ৩টি ইউনিয়নে মোট ২০৭ জন মা’কে ভাতা দিয়েছেন ৷
মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক বলেন, আমরা প্রতিটি ইউনিয়নে ৬৯ জন করে ৮টি ইউনিয়নে মোট ৫৫২ জনকে গরীব, দুঃস্থ ও অসহায়দের এ ভাতা প্রদান করবো ৷ ১ নং পাড়িয়া, ৬ নং ভানোর ও ৮নং বড়বাড়ী ইউনিয়নে মোট ২০৭ জনকে দেওয়া হল ৷ পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতে দিয়ে শেষ করা হবে ৷ এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক।