হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চুরি আতঙ্ক রাত জেগে এলাকাবাসীর পাহারা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় চুরির ঘটনা বেড়েছে। শুধু রাতে নয়, দিনের বেলাতেও চুরির ঘটনা ঘটছে। খাবারে ওষুধ মিশিয়ে বাড়ির লোকজনকে অচেতন করে সব চুরি করে নিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ দল। এতে বালিয়াডাঙ্গী উপজেলা জুড়ে চুরি-আতঙ্ক বিরাজ করছে। চোরদের হাত থেকে রক্ষা পেতে লাঠি-সোটা নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। শনিবার (৯ অক্টোবর) রাত ৯টায় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের সৌলাপুকুর গ্রামে এ দৃশ্য দেখা গেছে। একদল যুবক সময় ভাগ করে নিয়ে রাতে বাড়িঘর পাহারা দিচ্ছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু অক্টোবর মাসের প্রথম ১০ দিনেই দুওসুও ও পাড়িয়া ইউনিয়নে পাঁচটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি চুরি হয়েছে দিনের বেলায়, অপরটি ঘটেছে বাড়ির লোকজনকে অচেতন করে। আগস্ট ও সেপ্টেম্বর মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এবং সাবেক এক ইউপি সদস্যের (মেম্বার) বাড়িতে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানোর পরও চুরি বন্ধ হয়নি। সবাই চুরি আতঙ্কে রয়েছেন। উপায় না পেয়ে নিজেদের সম্পদ রক্ষা করতে নিজেরাই টর্চলাইট ও লাঠি নিয়ে রাত জেগে পাহারা বসিয়েছেন। তবে পুলিশ বলছে, চুরির ঘটনা ঠেকাতে তারা তৎপর রয়েছেন। খুব শিগগিরই সব চুরির ঘটনার রহস্য উন্মোচন হবে। গত ৬-৮ অক্টোবর বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের তিনটি গ্রামে তিনজনের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। এদের মধ্যে সৌলাপুকুর গ্রামের গয়া প্রসাদের বাড়িতে চেতনানাশক স্প্রে করে সাত ভরি স্বর্ণ ও নগদ লাখ টাকা, পানিশাল গ্রামের নাজমুল হকের বাড়িতে তিন লাখ টাকা ও ছয় ভরি স্বর্ণ এবং লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অতুল প্রসাদ সিংহের বাড়ি থেকে মোবাইল ও আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে।

এর আগে ৫ অক্টোবর বালিয়াডাঙ্গী-নেকমরদহ মহাসড়কের পাশে সমিরউদ্দিন স্মৃতি কলেজের বিপরীতে স্কুলশিক্ষক আসাদ আলীর বাড়িতে দুপুরে চোরেরা চার ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। পরের দিন দুওসুও ইউনিয়নের হাসান মেম্বারপাড়া এলাকার রাজু হোসেন ও তার চাচার বাড়ির লোকজনকে অচেতন করে তিন লক্ষাধিক নগদ টাকা চুরি হয়েছে। স্কুলশিক্ষক আসাদ আলী বলেন, চুরির ঘটনা পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর আমরা থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। এ পর্যন্তই শেষ। কোনো ফল পাওয়া যায়নি। পাড়িয়া গ্রামের নাজমুল হক বলেন, চুরির ঘটনায় পরিবার নিয়ে চরম আতঙ্কে আছি। সৌলাপুকুর গ্রামে রাত জেগে পাহারা দেওয়া কয়েকজন যুবক বলেন, চুরির ঘটনা ঠেকাতে সময় ভাগ করে আমরা ১৫ জন যুবক পাহারা দিচ্ছি। চুরি বন্ধ এবং পুলিশ তিনটি চুরির রহস্য উন্মোচন না করা পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল রহমান ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রুবেল বলেন, চুরির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক শুরু হয়েছে।

ঘটনাগুলো তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেফতারের দাবি জানান তিনি। ৯ অক্টোবর শনিবার রাতে পাড়িয়া ইউনিয়নে সংঘটিত দুটি চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান, উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান। ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। পরিবারের সবার ঘুম ঘুম ভাব এলে স্থানীয় চেয়ারম্যান অথবা থানাকে জানিয়ে রাখবেন। প্রয়োজনে আমরা পোশাক ছাড়া আপনাদের বাড়িতে এসে অবস্থান নেবো। চোরদের ধরতে স্থানীয়দের সহযোগিতা চান তিনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 1 day আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 1 day আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 1 day আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 4 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 4 days আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক